English
ডেস্ক বুক করুন

২৪/৭ খোলা · আফতাবনগর, ঢাকা

কোওয়ার্কিং স্পেস ও টেক হাব

ফ্রিল্যান্সার, শিক্ষার্থী আর টিমের জন্য

একসাথে কাজের জন্য সাজানো, বেশি কাজ করার জন্য তৈরি। মাসিক ডেস্ক, প্রাইভেট রুম আর মিটিং স্পেস — প্রথম দিন থেকেই রেডি।

আমাদের ব্রোশিয়ার ডাউনলোড করুন (PDF)
ওপেন স্পেস ✶ ডে শিফট
ওপেন স্পেস ✶ ডে শিফট
মিটিং রুম, ২–৮ জন
মিটিং রুম, ২–৮ জন

আমাদের কথা

Cohubbd একটি আধুনিক কোওয়ার্কিং স্পেস — ফ্রিল্যান্সার, শিক্ষার্থী, স্টার্টআপ আর ছোট-বড় সব টিমের জন্য। ফ্লেক্সিবল ওয়ার্কস্পেস আর উজ্জ্বল, অনুপ্রেরণাদায়ক পরিবেশে আমরা দিই কাজ করা, একসাথে এগোনো আর সফল হওয়ার সেরা জায়গা।

শিক্ষার্থীদের ডেস্ক শুরু

৳৫,০০০ /মাস

কখনো থামে না।
২৪/৭ পাওয়ার ব্যাকআপ।

উজ্জ্বল, শান্ত আর সকাল ৯টায় প্রস্তুত উজ্জ্বল, শান্ত আর সকাল ৯টায় প্রস্তুত

আমাদের সেবা

  • ২৪/৭ পাওয়ার ব্যাকআপ
  • হাই-স্পিড ইন্টারনেট
  • ফ্লেক্সিবল প্ল্যান
  • মিটিং স্পেস
  • প্রাইভেট রুম
  • ভার্চুয়াল অফিস

ফাউন্ডারের সাথে পরিচয়

কেন Cohubbd শুরু করেছি

আমার ফ্রিল্যান্সিং জীবনের অভিজ্ঞতা থেকে জন্ম নেওয়া Cohubbd, এমন একটা শান্ত জায়গা যেখানে ফ্রিল্যান্সার, শিক্ষার্থী আর টিম একসাথে কাজ করে, একসাথে এগিয়ে যায়।

এহসান আহমেদ এহসান আহমেদ ফাউন্ডার ও সিইও, Cohubbd

ওয়ার্কস্পেস
লেআউট

আমাদের আফতাবনগরের সেটআপ ঘুরে দেখুন — টিম ক্লাস্টার আর প্রাইভেট জোন, ২৪/৭ খোলা, ডে ও নাইট শিফট, আর মাসিক প্যাকেজ।

  1. রিসেপশন ০১রিসেপশন
  2. ওয়েটিং রুম ০২ওয়েটিং রুম
  3. প্রাইভেট রুম ০৩প্রাইভেট রুম
  4. ওপেন স্পেস ০৪ওপেন স্পেস
  5. মিটিং রুম ০৫মিটিং রুম
২৪h ২ শিফট 9AM 9PM

শিফটের সময়সূচি

ডে শিফটসকাল ৯:০০ – রাত ৯:০০ · রবিবার থেকে শুক্রবার

নাইট শিফটরাত ৯:০০ – সকাল ৯:০০ · রবিবার থেকে শুক্রবার

শনিবার বন্ধ

প্যাকেজ
ও মূল্য

আপনি কে আর কতদিনের জন্য — বেছে নিন, দাম সাথে সাথে বদলাবে ↓

নাইট শিফট

শেয়ার্ড ডেস্ক

একক ডেস্ক · রাত ৯টা – সকাল ৯টা

৳৭,৫০০ / মাস

দৈনিক হিসেবের চেয়ে ৫৬% সাশ্রয়

+১ লকার

টিম

প্রাইভেট রুম

২–৮ জনের জন্য

৳৪৮,০০০ / মাস

সাপ্তাহিক হিসেবের চেয়ে ৮% সাশ্রয়

+১টি কেবিনেট এন্ড লকার ফ্রি

ঘণ্টা হিসেবে

মিটিং রুম

মাল্টিমিডিয়া প্রজেক্টরসহ · ২–৮ জন

সব দাম টাকায়। শেয়ার্ড ডেস্ক মানে শেয়ার্ড রুমে একক ডেস্ক।

এই প্যাকেজ বুক করুন

ভার্চুয়াল
ঠিকানা

ট্রেড লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, বিজনেস কার্ড আর অফিশিয়াল চিঠিপত্রের জন্য সেরা ভার্চুয়াল অফিস — আফতাবনগরের আসল ঠিকানায়।

ভার্চুয়াল ঠিকানা নিন
  1. ০১অফিশিয়াল রেজিস্ট্রেশনট্রেড লাইসেন্স আর অফিশিয়াল কোম্পানি রেজিস্ট্রেশনের জন্য প্রস্তুত।
  2. ০২প্রিমিয়াম ব্র্যান্ডিংবিজনেস কার্ড, ওয়েবসাইট আর ব্যাংকের কাগজপত্রে প্রফেশনাল ঠিকানা।
  3. ০৩চিঠি ও ডকুমেন্ট হ্যান্ডলিংকোনো কুরিয়ার বা লিগ্যাল নোটিশ মিস হবে না — আমাদের টিম নিরাপদে আপনার চিঠি সামলায়।
  4. ০৪ক্লায়েন্ট মিটিং সুবিধাক্লায়েন্ট এলে আমাদের মিটিং রুম ব্যবহার করুন।
  5. ০৫২৪/৭ বিশ্বাসযোগ্যতাযাচাই করা বাণিজ্যিক ঠিকানা, আপনার ২৪/৭ কাজের সাথে মানানসই।

আমাদের ক্লায়েন্টরা
যা বলছেন

আসল মেম্বার, আসল ডেস্ক ↓

এখন পর্যন্ত Cohubbd-এ আমাদের অভিজ্ঞতা খুবই ভালো। সবাই বন্ধুত্বপূর্ণ, ব্যবস্থাপনা খুবই সহযোগী এবং সুযোগ-সুবিধাগুলো চমৎকার, বিশেষ করে দ্রুতগতির ইন্টারনেট। সব মিলিয়ে, কাজ করার জন্য এটি একটি সুন্দর জায়গা!

মোঃ রিদওয়ান সিদ্দিক ওয়াদুদ Founder · Convertico Marketing

একজন রিমোট সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমার এমন একটি জায়গার প্রয়োজন ছিল যেখানে আমি মনোযোগে বিঘ্ন সৃষ্টিকারী বিষয় থেকে মুক্ত থেকে নিজের কাজে মনোনিবেশ করতে পারি। Cohubbd আমাকে ঠিক সেই শান্ত পরিবেশটিই প্রদান করে, যা এর জন্য প্রয়োজন।

মোঃ ইকবাল হাফিজ সফটওয়্যারে ইঞ্জিনিয়ার

অফিস ভাড়া করার খরচ ছাড়াই আমাদের ছোট দলটির জন্য একটি পেশাদার জায়গার প্রয়োজন ছিল।

মোঃ নুরুল আমিন Founder & CEO · Scale Even

প্রশ্নোত্তর

সচরাচর জিজ্ঞাসিত
প্রশ্ন

বুক করার আগে মানুষ সাধারণত যা জানতে চান। আপনার প্রশ্নের উত্তর না পেলে আমাদের সাথে কথা বলুন।

আরও কিছু জানতে চান?

WhatsApp-এ জিজ্ঞেস করুন
০১ Cohubbd কোওয়ার্কিং কী?

Cohubbd ঢাকার আফতাবনগরে একটি কোওয়ার্কিং স্পেস ও টেক হাব। নিজের অফিস না সাজিয়ে ফ্রিল্যান্সার, ডেভেলপার, শিক্ষার্থী আর ছোট টিমগুলো এখানে রেডি ডেস্ক, প্রাইভেট রুম বা মিটিং রুম ব্যবহার করেন — মাসিক, অথবা অল্প সময়ের জন্য।

০২ Cohubbd-এ কাজ করলে কী কী সুবিধা পাবেন?

প্রথম দিন থেকেই রেডি অফিস: হাই-স্পিড ইন্টারনেট, ২৪/৭ পাওয়ার ব্যাকআপ, এসি, চা-কফি, পার্সোনাল লকার, আর মাসিক প্ল্যানে মিটিং রুমের ঘণ্টা। পাশাপাশি অন্য উদ্যমী মানুষদের সাথে কাজ করবেন — এতে মনোযোগ, নেটওয়ার্কিং আর নতুন প্রজেক্ট পাওয়া সহজ হয়, নিজের অফিসের তুলনায় অনেক কম খরচে।

০৩ কীভাবে ডেস্ক বা রুম বুক করব?

প্রাইসিং সেকশন থেকে একটি প্যাকেজ বেছে নিন, তারপর বুকিং ফর্ম পূরণ করুন, ফোন করুন বা WhatsApp-এ মেসেজ দিন। আমরা আপনার সিট কনফার্ম করব, আর সেদিন থেকেই কাজ শুরু করতে পারবেন। এখনো নিশ্চিত নন? আগে একটা ফ্রি ট্যুর বুক করুন।

০৪ Cohubbd কোথায় অবস্থিত?

আমরা ঢাকার আফতাবনগরে(ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি'র কাছে), রামপুরা, বাড্ডা আর বনশ্রীর কাছেই। পথ দেখতে কন্টাক্ট সেকশনের ম্যাপ লিংকটি ব্যবহার করুন।

০৫ কখন খোলা থাকে?

ডে শিফট সকাল ৯টা – রাত ৯টা, আর নাইট শিফট রাত ৯টা – সকাল ৯টা, রবিবার থেকে শুক্রবার। শনিবার বন্ধ।

০৬ বুক করার আগে কি দেখে যেতে পারি?

অবশ্যই। একটা ফ্রি ট্যুর বুক করুন — এক কাপ চায়ের সাথে আমরা ডেস্ক, প্রাইভেট রুম আর মিটিং রুম ঘুরিয়ে দেখাব।

০৭ ভার্চুয়াল অফিস ঠিকানা কি পাওয়া যায়?

হ্যাঁ। ট্রেড লাইসেন্স, কোম্পানি রেজিস্ট্রেশন, বিজনেস কার্ড আর অফিসিয়াল চিঠিপত্রে আমাদের ঠিকানা ব্যবহার করতে পারবেন। আপনার চিঠি আর কুরিয়ার আমরাই গ্রহণ করে রাখব।

০৮ মাসের মাঝখানে যোগ দিলে প্রথম বিল কীভাবে হবে?

যতদিন থাকবেন, শুধু ততদিনের ভাড়া দেবেন। মাসিক ভাড়াকে ওই মাসের মোট দিন দিয়ে ভাগ করে আপনার দিনসংখ্যা দিয়ে গুণ করা হয়। সাপ্তাহিক ছুটি মাসিক ভাড়ার মধ্যেই ধরা আছে। ২১ তারিখ বা তার পরে যোগ দিলে প্রথম বিলে ওই মাসের বাকি দিন আর পরের পুরো মাস একসাথে আসবে, যাতে কয়েক দিনের ব্যবধানে দুটো বিল না পান।

যোগাযোগ করুন ↓

ভিজিট বুক করুন বা যেকোনো প্রশ্ন করুন

আপনি কী চান?
দিন ও সময় বেছে নিন
সকাল · ১১টা – ২টা
বিকেল–সন্ধ্যা · ৫টা – ৮টা

ভিজিট ১৫–৩০ মিনিটের।
আমি আগ্রহী — যতগুলো খুশি

এই মাসের অফার

Cohubbd হোক আপনার মাসিক ডেস্ক

এই মাসে যোগ দিন, কম খরচে বেশি সুবিধা নিন।

  • ১ ঘণ্টার ফ্রি ট্রায়ালসিদ্ধান্ত নেওয়ার আগে একটা পুরো ঘণ্টা আমাদের সাথে কাজ করুন।
  • ফ্রি ট্যুর আর চাভিজিট বুক করুন, আমরা পুরো জায়গাটা ঘুরিয়ে দেখাব।
  • লম্বা মেয়াদে সাশ্রয়৩ মাস একসাথে দিলে ৫% ছাড়, ৬ মাসে ১০% ছাড়।
  • সবচেয়ে জনপ্রিয়: মাসিক ডেস্কমাসে ৳৬,৫০০ থেকে, সাথে ১টি লকার ফ্রি।

প্রতিটি মাসিক প্ল্যানে থাকছে

  • ২৪/৭ পাওয়ার ব্যাকআপ
  • হাই-স্পিড ইন্টারনেট
  • শীতাতপ নিয়ন্ত্রিত
  • ফিঙ্গারপ্রিন্ট অ্যাটেনডেন্স + মাসিক অ্যাটেনডেন্স রিপোর্ট
  • ব্যক্তিগত লকার
  • ২৪/৭ সিসিটিভি নিরাপত্তা

নতুন মেম্বারদের জন্য। বিস্তারিত জানতে যোগাযোগ করুন।